দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন
করে আরও ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। আজ রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন হামের উপসর্গ নিয়ে এবং ১ জন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে এর উপসর্গ পাওয়া গেছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯০ হাজার ৬০৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এসআর