[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

পূর্ববর্তী প্রশাসনের অব্যবস্থাপনাতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে টিকাদান কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য আগের সরকারের দুর্বল পরিকল্পনা ও ব্যবস্থাপনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. জিয়াউদ্দিন বলেন, বর্তমান পরিস্থিতির কারণ সম্পর্কে সরকারের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। তাই বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না।

তার ভাষ্য অনুযায়ী, সময়মতো ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহের উদ্যোগ না নেওয়ায় ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ ধাপ বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর ফলেই বিভিন্ন ক্ষেত্রে সরবরাহ সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সরকার স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর