[email protected] সোমবার, ১ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট মৃত ৪৯৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুন ২০২৬ ৫:১৩ পিএম

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন

 করে ১ হাজার ১৩৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে, যার মধ্যে নিশ্চিত হামরোগী ৯ হাজার ৯৪ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে মোট ৪৯৮ জন এবং নিশ্চিত হামে ৯০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, এ পর্যন্ত ৫৭ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ granularity হাজার ৭২২ জন; তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এসআর

সম্পর্কিত খবর