[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৬৪ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ ১০:০৫ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১৭ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৪ শিশু।

 

সোমবার (২৫ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে সারা দেশে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামজনিত মৃত্যু ৮৭টি। বাকি ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

 

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশু।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও উপসর্গে ২৩১ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ শিশু।

এসআর

সম্পর্কিত খবর