কমিউনিটি ব্যাংক আযোজিত এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পরিচালিত “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (এসআইসিআইপি') আওতায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গুলশানে অবস্থিত কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং শিল্পখাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ২৩ জন নবীন উদ্যোক্তার হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা।
সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের হেড অব এসএমই ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর হোসেন-আল-সাফীর-চৌধুরী, ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান, হেড অব এগ্রি শরিফ হাসান মামুন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের সহায়তায় বাস্তবায়িত এ কর্মসূচিতে নির্বাহী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক সহায়তা দিচ্ছে ।
উদ্যোক্তা তৈরি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এসআর