সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ১১টি শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে এবং ৯ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই সময়ের মধ্যে
নতুন করে আরও ১ হাজার ৩৩৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) প্রকাশিত তথ্যে জানা গেছে যে, গত ১৮ মে সকাল ৮টা থেকে ১৯ মে সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রমতে, গত দুই মাসে দেশজুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে সর্বমোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামের কারণে মারা গেছে ৭৭ জন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৯৮ শিশু।
এসআর