দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামসদৃশ উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে ২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৯ জনে পৌঁছেছে।
এদের মধ্যে ৮৫ জনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, ৪১৪ জন শিশু হামসদৃশ উপসর্গ নিয়ে মারা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে নতুন করে ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬০ হাজার ৫৪০ জনের মধ্যে এ ধরনের উপসর্গ পাওয়া গেছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে।
এসআর