নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সিএমএইচে নেওয়া হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
তার আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এফ/ডি