[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩

ভুয়া ফেসবুক আইডি নিয়ে ভক্ত ও সহকর্মীদের সতর্ক করলেন অভিনেত্রী ঐশী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ১২:০১ পিএম

সংগৃহীত ছবি

মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া

 ফেসবুক আইডি ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। ওই অ্যাকাউন্ট থেকে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিতজনকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হলে তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি নজরে এলে নিজের অবস্থান স্পষ্ট করে সবাইকে সতর্ক করেছেন এই অভিনেত্রী।

​ঐশী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁর ব্যক্তিগত কোনো ফেসবুক আইডি নেই এবং এই পেজটিই তাঁর একমাত্র অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট। তাঁর নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টটি তিনি পরিচালনা করেন না।

​বিনোদন অঙ্গনের অনেকেই অ্যাকাউন্টটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান ঐশী। ভক্ত ও সহকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেউ যেন ওই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ না করেন বা কোনো বার্তার উত্তর না দেন। এছাড়া বিভ্রান্তি এড়াতে অ্যাকাউন্টটি রিপোর্ট করার জন্যও আহ্বান জানান তিনি। পুরো বিষয়টি বুঝতে পেরে তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর