[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৭:৩৯ পিএম

সংগৃহীত ছবি

২০১০ সালের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিল করেছেন আদালত।

তবে এই আদেশের ফলে মামলা থেকে অব্যাহতি পাননি অভিনেত্রী। তার বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলবে।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মামলার শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত দেন।

শুনানিতে রাখির আইনজীবী এলাহাবাদ হাইকোর্টের আগের একটি নির্দেশনা আদালতের সামনে তুলে ধরেন। ওই নির্দেশনায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি উল্লেখ ছিল।

আইনজীবীর আবেদন ও উপস্থাপিত নির্দেশনা বিবেচনায় নিয়ে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত।

মামলাটির সূত্রপাত ২০১০ সালে।

অভিযোগ অনুযায়ী, ঝাঁসির প্রেম নগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ নামের এক ব্যক্তি পারিবারিক বিরোধের প্রেক্ষাপটে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নেন।

সেখানে প্রকাশ্যে তাকে অপমানজনক ও আপত্তিকর মন্তব্যের মুখে পড়তে হয় বলে অভিযোগ রয়েছে।

এর পর মানসিক বিপর্যয় ও সামাজিক হেনস্থার কারণে তিনি ভেঙে পড়েন। একই বছরের নভেম্বর মাসে তার মৃত্যু হয়।

ওই ব্যক্তির মৃত্যুর পর তার মা রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র ও ইচ্ছাকৃত অপমানের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী সময়ে মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আদালত আগামী ১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।

এসআর

সম্পর্কিত খবর