বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান সম্প্রতি তাঁদের প্রেমের
শুরুর দিনগুলোর এক মজাদার স্মৃতি শেয়ার করেছেন। সাইফ তাঁকে বিয়ের প্রস্তাব দিতে এক-দুইবার নয়, তিনবার চেষ্টা করেছিলেন। মুম্বাই ও গ্রিসে প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে প্যারিসে গিয়ে সাইফের ভালোবাসার ডাকে সাড়া দিয়েছিলেন কারিনা।
২০০৭ সালে 'টশন' সিনেমার শুটিং চলাকালীন সাইফ ও কারিনার সম্পর্কের সূচনা হয়। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। চলতি বছরের অক্টোবরে নিজেদের দাম্পত্য জীবনের ১৪ বছর পূর্ণ করলেন পতৌদি পরিবারের নবাব ও কাপুর পরিবারের কন্যা।
সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজেদের এই পুরোনো স্মৃতি নিয়ে কথা বলেন সাইফ-কারিনা।
অনুষ্ঠানে কারিনা জানান, সাইফ প্রথমবার তাঁকে মুম্বাইয়ে বিয়ের কথা বলেছিলেন, কিন্তু তিনি সেবার রাজি হননি। পরবর্তীতে গ্রিস ভ্রমণে গিয়ে সাইফ একই প্রস্তাব দিলেও কারিনার ইতিবাচক সাড়া পেতে তাঁকে অপেক্ষা করতে হয়। সবশেষে প্যারিসে গিয়ে সাইফের দেওয়া প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেন তিনি।
কারিনার এই বক্তব্যের পর অনুষ্ঠানে সাইফ আলি খান তাঁর স্বভাবসুলভ রসবোধ ফুটিয়ে তোলেন। সাইফ রসিকতা করে বলেন, কারিনা যদি প্রথমবার মুম্বাইতেই রাজি হয়ে যেতেন, তবে ভ্রমণের পেছনে তাঁর অনেকগুলো টাকা বেঁচে যেত! সাইফের এমন মন্তব্যে দর্শকদের মাঝে হাসির রোল ওঠে।
এসআর