[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

দক্ষিণী সিনেমার তিন তারকা একসঙ্গে: রণবাগী ছবির প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে বিজয় ও রাশমিকা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ৯:১৩ এএম

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা একসঙ্গে

 দেখা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও মেগাস্টার থালাপতি বিজয়ের সঙ্গে। আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবাগী’ সিনেমার প্রচার এবং প্রিয় তারকা ও নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়।

​সামাজিক মাধ্যমে এই সাক্ষাতের ছবি ও অনুভূতি শেয়ার করেছেন দুই তারকাই। রাশমিকা মান্দানা জানান, যার তিনি অন্ধ ভক্ত এবং যিনি আজ একজন সফল মুখ্যমন্ত্রী, তার এই পথচলা অত্যন্ত অনুপ্রেরণাদায়ী। অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডা জানান, ব্যস্ততার মাঝেও থালাপতি বিজয় যেভাবে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং জীবনের মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, তাতে তিনি মুগ্ধ হয়েছেন।

​আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক রাহুল সাংকৃত্যায়নের এই সিনেমাটি। ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রণবাগী’। ছবিটিতে ‘সিঙ্গারামালা ববিলি রণবাগী’ চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং তার স্ত্রী ‘জয়াম্মা’র চরিত্রে রয়েছেন রাশমিকা মান্দানা। ছবিটির মুক্তিকে কেন্দ্র করে তারকাদের এই সাক্ষাৎ বিনোদন মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

এসআর

সম্পর্কিত খবর