[email protected] সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

ফারুকী ও তিশার বিচ্ছেদ গুঞ্জন ঘিরে সামাজিক মাধ্যমে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৫:২৬ পিএম

সংগৃহীত ছবি

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য

 জীবনে টানাপোড়েন ও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সাম্প্রতিক সময়ে চর্চা চলছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আলাদা হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে এখন পর্যন্ত দুই তারকার কেউই কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

​সপ্তাহ দুয়েক ধরে সামাজিক মাধ্যমে এই গুঞ্জন কেন্দ্র করে আলোচনা জোরালো হলেও ফারুকী বা তিশা—কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা নিজ নিজ সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন। এমনকি গুঞ্জনের সত্যতা নিশ্চিত করতে তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

​অনলাইন আলোচনার পাশাপাশি কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে, তাদের একমাত্র কন্যাসন্তানকে নিয়ে তিশা আলাদা অবস্থান করছেন। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

​বিচ্ছেদ আলোচনার মধ্যেই দুজন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিশা সম্প্রতি একটি ওয়েব ফিল্ম প্রযোজনায় যুক্ত ছিলেন এবং ফারুকীও চলচ্চিত্র কেন্দ্রিক বিভিন্ন চিন্তা-ভাবনা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তাদের এই নীরবতা দেখে শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

​উল্লেখযোগ্য যে, কাজের সুবাদে ফারুকী ও তিশার পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। দীর্ঘ সময়ের এই সফল দাম্পত্য সম্পর্কের পর হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর