[email protected] শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩

ট্রোকারদের মুখে ঝামা ঘষে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা কাইফ, আত্মসম্মান নিয়ে দিলেন বড় বার্তা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ৮:৩৪ এএম

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হওয়ার পর শারীরিক পরিবর্তন ও ‘পোস্টপার্টম বডি’ নিয়ে

 সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের শিকার হওয়ার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ট্রলারদের বিরুদ্ধে এই নীরবতা ভাঙেন। সরাসরি কারও নাম না নিলেও তার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল।

​গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। এরপর থেকেই তার শারীরিক আকৃতি নিয়ে নেটিজেনদের একাংশ তীব্র কটাক্ষ শুরু করে। যদিও সেই সময় সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্তদের মতো তার সতীর্থরা তার পাশে দাঁড়িয়েছিলেন, এতদিন অভিনেত্রী নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

​অনুষ্ঠানে নিজের মানসিক শক্তি ও অবস্থানের কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’

​তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতাম, জীবনে আর এক পাও এগোতে পারতাম না।’

​নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার তাগিদ দিয়ে ক্যাটরিনার সংযোজন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না।’

​তার কথায়, ‘কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

এসআর

সম্পর্কিত খবর