[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩

ফ্লাইদুবাইয়ের ক্যাপ্টেনের সাহসে মুগ্ধ শাহরুখ-সালমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ৯:৪৫ পিএম

সংগৃহীত ছবি

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ায় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের প্রশংসায় পঞ্চমুখ বলিউড তারকারা।

তার সাহসিকতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন শাহরুখ খান ও সালমান খান।

 

ঘটনাটি ঘটে গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে। উড্ডয়নের পর ককপিটে সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। এমন সংকটময় অবস্থার মধ্যেও তিনি পরিস্থিতি সামাল দিয়ে বিমানে থাকা ১৭৪ যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করেন।

 

ক্যাপ্টেনের এই ভূমিকার প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন শাহরুখ খান। তিনি ক্যাপ্টেনের সাহস ও দায়িত্ববোধের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করেন। শাহরুখের বক্তব্যে সংকটের মুহূর্তে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

 

এর আগে সালমান খানও ক্যাপ্টেন স্মিতের প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি ক্যাপ্টেনকে অভিনন্দন জানান এবং তার সাহসিকতার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।

 

বর্তমানে আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

 

ফ্লাইটটিতে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু। প্রায় ১৭ বছরের পেশাগত উড়োজাহাজ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ক্যাপ্টেন স্মিতের। জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীলতার সঙ্গে বিমান পরিচালনার কারণে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক পরিসরেও তাকে নিয়ে আলোচনা চলছে।

এসআর

সম্পর্কিত খবর