দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বয়স যেন এক জায়গায় থমকে আছে। চার
দশকের ঘর পেরিয়ে গেলেও তার চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি, বরং সময়ের সঙ্গে যেন রূপের নতুন দ্যুতি ছড়াচ্ছেন তিনি। রুপালি পর্দার গণ্ডি ছাড়িয়ে সম্প্রতি তিনি নিজেকে সাজিয়েছেন নীল রঙে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলোতে নীল রঙের আবেশ এবং তার চোখের আকর্ষনীয় চাহনি দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ প্রকাশ করেছেন। প্রকাশ পাওয়া ছবিগুলো নেটিজেনদের মাঝে আরও একবার প্রমাণ করেছে— সৌন্দর্য আর রূপের জাদুর সামনে বয়স কেবলই একটি সংখ্যা।
গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে জয়া আহসান একজন প্রকৃতিপ্রেমী ও সাধারণ মানুষ হিসেবেই নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন। ব্যক্তিগত বিষয় খুব একটা প্রকাশ্যে না আনলেও প্রায়ই জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবারও ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “নীল রঙ আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।”
ছবিগুলো প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে জয়ার রূপের প্রশংসায় পঞ্চমুখ হন ভক্তরা। এক অনুরাগী মন্তব্য করেন, “সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে।” অন্য একজন লেখেন, “আমি ছোটবেলায় যেমন দেখেছি, এখনো ঠিক সে রকমই দেখি।” আরও অনেকে তার দিনের পর দিন সুন্দর হওয়া এবং নীল পোশাকে তাকে অনন্য দেখানোর কথা তুলে ধরে প্রশংসায় ভরিয়ে দেন।
এসআর