[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে ছাড়া নতুন প্রেমিকার সঙ্গে পূজা মণ্ডপে গোবিন্দ, বিচ্ছেদ বিতর্কে নতুন মোড়

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫৪ এএম

সংগৃহীত ছবি

মুম্বাইয়ের বিখ্যাত 'লালবাগচা রাজা'র গণপতি মণ্ডপে বলিউড তারকা গোবিন্দর উপস্থিতি ঘিরে

 ফের নতুন জল্পনা শুরু হয়েছে। স্ত্রী সুনীতা আহুজাকে ছাড়া, গুঞ্জন সত্য করে নবাগত অভিনেত্রী ও সহ-শিল্পী কোমল রানী স্বর্ণকারের হাত ধরে পূজামণ্ডপে প্রার্থনায় হাজির হন এই অভিনেতা। লালবাগচা রাজায় ঐতিহ্যবাহী পোশাকে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে 'গণপতি বাপ্পা মোরিয়া' স্লোগান দেন গোবিন্দ এবং তার সঙ্গে ছিলেন কোমল।

​ঘটনার কিছু সময় আগেই একই প্যান্ডেলে একা এসে পূজা দেন গোবিন্দর স্ত্রী সুনীতা। গত আগস্টে বিমানবন্দরে প্রথমবার একসঙ্গে দেখার পর থেকেই গোবিন্দ ও কোমলের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা চলছিল। যদিও বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবে সম্প্রতি সুনীতা ইঙ্গিতপূর্ণ মন্তব্যে গোবিন্দকে কটাক্ষ করেন এবং অন্য এক ফোনালাপে তাদের বিয়ের পরিকল্পনার কথা দাবি করেন।

​অবশ্য এসব দাবি অস্বীকার করে গোবিন্দর ম্যানেজার শশী সিনহা দ্বিতীয় বিয়ের বিষয়টি উড়িয়ে দেন এবং ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার আশা প্রকাশ করেন। পাশাপাশি বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন গোবিন্দ। উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন জোরালো হলে ২০২৫ সালে সুনীতা আইনি পদক্ষেপ নেন, তবে পরবর্তীতে ২০২৬ সালে এসে তিনি আনুষ্ঠানিকভাবে সেই বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেন।

এসআর

সম্পর্কিত খবর