[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

সংগীতশিল্পী সালমার বাবার প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৮ এএম

সংগৃহীত ছবি

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না

 ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় বিষয়টি নিশ্চিত করে সালমা জানান, "আমার আব্বা আর নেই।" তার এই আকস্মিক বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কিংবা জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

​সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন এই গায়িকা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও শিল্পী বিপ্লব সাহার সাথে তার দ্বৈত গান ‘প্রেম লীলা’ প্রকাশ পেয়েছিল, যা দর্শকপ্রিয়তা অর্জন করে।

এছাড়া দীর্ঘ বিরতি কাটিয়ে গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শীর্ষক লালনগীতির রেকর্ডিং শেষ করেছেন তিনি, যা আসন্ন দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে। এর পাশাপাশি ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানের নতুন আয়োজনে সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সাথে কণ্ঠ দিয়েছেন সালমা, যার শুটিং শেষ হয়ে আজ (১৭ সেপ্টেম্বর) প্রকাশ পাওয়ার কথা ছিল।

এসআর

সম্পর্কিত খবর