ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত প্রিন্সেস ডায়ানার ঐতিহাসিক ‘রিভেঞ্জ ড্রেস’ নামে খ্যাত কালো
অফ-দ্য-শোল্ডার সিল্কের গাউনটি প্রায় ৩০ বছর পর আবারও নিলামে তোলা হচ্ছে। গ্রিক ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ানের নকশা করা এই বিশেষ পোশাকটি ডায়ানা ১৯৯৪ সালে ভ্যানিটি ফেয়ারের এক অনুষ্ঠানে পরিধান করেন—যে রাতেই তার সাবেক স্বামী চার্লস প্রকাশ্যে নিজ বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন। এর পর থেকেই পোশাকটি রাজকীয় বিধি ভেঙে ডায়ানার আত্মবিশ্বাস ও স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।
আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে নিলামকারী সংস্থা সোথবির আয়োজিত এক বিশেষ ফ্যাশন নিলামে এটি বিক্রি করা হবে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ মার্কিন ডলার। নিউইয়র্কে মূল নিলামের পূর্বে স্মরণীয় এই পোশাকটি লন্ডন, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে বলে জানা গেছে।
এসআর