[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

বিয়ের পর নতুন অধ্যায়ে ইসরাত পায়েল, স্বামী যুক্তরাজ্যের ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

উপস্থাপনা ও মডেলিংয়ের ব্যস্ততার মধ্যেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ইসরাত পায়েল।

পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই উপস্থাপক ও মডেল।

শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে বিষয়টি নিজেই জানান তিনি।
প্রকাশিত ছবিতে নববধূর সাজে লাল শাড়িতে দেখা যায় পায়েলকে। ছবিতে তার সঙ্গে ছিলেন স্বামী আল-আমিন চৌধুরী ও পরিবারের সদস্যরা।


বিয়ের বিষয়টি জানিয়ে পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, পরিবারের সম্মতিতেই আল-আমিনের সঙ্গে তার বিয়ে হয়েছে। একই সঙ্গে দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তার ভাষ্য, বর্তমান সময়ে বিয়ে করার চেয়ে সম্পর্কটি দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ।


পায়েলের বিয়ের খবর সামনে আসার পর স্বামী আল-আমিন চৌধুরী কী করেন, তা নিয়েও আগ্রহ দেখা দেয়। জানা গেছে, আল-আমিন একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার একাধিক ব্যবসা রয়েছে এবং সেগুলোর সঙ্গে তিনি যুক্ত।


এদিকে বিয়ের সময় নিয়েও অনুসারীদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যের জবাবে পায়েল জানান, তাদের বিয়ে কয়েক দিন আগেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, যেহেতু বিয়েটি আগেই হয়েছে, তাই কতদিন টিকবে—এমন প্রশ্নের সুযোগ নেই। আল্লাহ চাইলে তাদের সম্পর্ক সারাজীবন স্থায়ী হবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।


দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে উপস্থাপক হিসেবে কাজ করছেন ইসরাত পায়েল। টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও বড় পরিসরের নানা আয়োজন উপস্থাপনা করেছেন তিনি।


২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন পায়েল। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ ঘিরে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের নজরে পড়েন তিনি।
পরবর্তী সময়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন পায়েল। এর বাইরে উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন এই তারকা।

এসআর

সম্পর্কিত খবর