[email protected] বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩

ফারহানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন অনিন্দিতা মিমি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭:০৮ পিএম

সংগৃহীত ছবি

ছোটপর্দায় নতুন জুটি হিসেবে দেখা যাবে মুশফিক আর ফারহান ও অনিন্দিতা মিমিকে।

‘এই নিয়ে সংসার’ শিরোনামের একটি নাটকে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন এ দুই শিল্পী।

 

ফেরারি ফরহাদের গল্প ও রচনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

 

নাটকটিতে ফারহানের বিপরীতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে অনিন্দিতা মিমি বলেন, ফারহানের সঙ্গে এটিই তার প্রথম কাজ। প্রথমবার কাজের অভিজ্ঞতা বেশ ভালো ছিল বলেও জানান তিনি। ফারহানকে আন্তরিক ও সহযোগিতাপরায়ণ শিল্পী হিসেবে উল্লেখ করে মিমি বলেন, নাটকের গল্পে সম্পর্ক ও পারিবারিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিও তার পছন্দ হয়েছে।

 

নাটকটি নিয়ে আশাবাদ প্রকাশ করে অনিন্দিতা বলেন, কাজটি করতে তিনি আনন্দ পেয়েছেন এবং দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন।

 

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ১৭ সেপ্টেম্বর ৩৬০ প্লাসের ইউটিউব চ্যানেলে ‘এই নিয়ে সংসার’ নাটকটি প্রকাশ করা হবে।

এসআর

সম্পর্কিত খবর