[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, ২ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৩ এএম

সংগৃহীত ছবি

নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’

 দীর্ঘ ২৮ বছর পর নতুন আঙ্গিকে ফিরে আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’ শিরোনামে। মূল গল্প অপরিবর্তিত রেখে আধুনিক প্রেক্ষাপটে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক কামরুজ্জামান। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি আগামী ২ অক্টোবর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

​১৯৯৮ সালে বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় তৈরি ‘হঠাৎ বৃষ্টি’র মূল আকর্ষণ ছিলেন ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। সেই ধারাক্রম বজায় রেখে নতুন সিনেমাটিতেও দুটি কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসা হয়েছে দুই নতুন মুখ—আরিয়ান ও রাদিফা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক অভিনয়শিল্পী।

​সিনেমাটিতে সংগীতের আবহ ধরে রাখতে নচিকেতা চক্রবর্তীর সুর করা পুরোনো ছয়টি জনপ্রিয় গানের মধ্য থেকে তিনটির রিমেক ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে নতুন প্রজন্মের পছন্দের কথা মাথায় রেখে নতুন দুটি গানও যুক্ত করা হয়েছে। সিনেমাটি ও নতুন জুটিকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা।

এসআর

সম্পর্কিত খবর