[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনার পাশে দাঁড়ালেন হৃতিক রোশান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৩ পিএম

সংগৃহীত ছবি

গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হওয়ার পর বর্তমান সময়ে মাতৃত্ব ও নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত

 রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সন্তান জন্মের পরবর্তী ওজন বৃদ্ধি ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একদল নেটিজেন তাকে উদ্দেশ্য করে কড়া বডি শেমিং শুরু করে। তবে এ কঠিন সময়ে অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

​ক্যাটরিনাকে লক্ষ্য করে চলা বডি শেমিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দেন কনটেন্ট ক্রিয়েটর হর্ষবীর জৈন। সেখানে তিনি উল্লেখ করেন, ক্যাটরিনা একজন সফল মা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও জনপ্রিয় তারকা; তাই মাতৃত্ব বা বয়সের কারণে আসা শারীরিক পরিবর্তন কখনোই কারও ব্যর্থতা হতে পারে না।

উক্ত পোস্টে সরাসরি কোনো মন্তব্য না করলেও লাইক ও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে নীরব সমর্থন ব্যক্ত করেছেন জনপ্রিয় বলিউড তারকা হৃতিক রোশান। উল্লেখ্য, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ও ‘ব্যাং ব্যাং’ সিনেমার মাধ্যমে এই দুই তারকা জুটি বেঁধে বেশ সফলতা অর্জন করেছিলেন।

এসআর

সম্পর্কিত খবর