[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

রাখী উদযাপনের বিজ্ঞাপনে পোশাক বিতর্কের কড়া জবাব দিলেন কৃতি স্যানন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ৪:৩৮ পিএম

সংগৃহীত ছবি

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রাখী উৎসব উপলক্ষে প্রকাশিত একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে

 অন্তর্বাস-সদৃশ আধুনিক পোশাক পরে উপস্থিত হওয়ায় নেট দুনিয়া ও শোবিজ অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। এতে অনেকে ক্ষোভ প্রকাশ করলেও এথনিক ফ্যাশনের পরিবর্তন ও নারীদের পোশাক নিয়ে এ ধরনের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজে।

​সম্প্রতি এক লিখিত বার্তায় কৃতি ক্ষোভের সঙ্গে জানান, কোনো উৎসবের প্রকৃত সৌন্দর্য বা সংস্কৃতির প্রতি সম্মান কারো পোশাকের ডিজাইনে নয়, বরং মানুষের অন্তরের অনুভূতির মধ্যে থাকে। এছাড়া বোন ও পোষা কুকুরকে রাখী পরানো সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে তিনি স্পষ্ট করেন যে পোষা প্রাণীও পরিবারের একটি অংশ এবং রাখী হলো মূলত পারস্পরিক সুরক্ষার বন্ধন।

এসআর

সম্পর্কিত খবর