[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

হাওরের জীবনের গল্পে ‘নিরালা’ চরিত্রে রুনা খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ৪:২৪ পিএম

সংগৃহীত ছবি

হাওরাঞ্চলের মানুষের জীবন, স্বপ্ন ও দীর্ঘ অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘জলপবন’।

তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে ১৫ আগস্ট থেকে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকায়। এতে কেন্দ্রীয় চরিত্র ‘নিরালা’ হিসেবে পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী রুনা খান।


সিনেমাটি নিয়ে রুনা খান জানান, ‘জলপবন’ মূলত অপেক্ষাকে ঘিরে তৈরি একটি গল্প। এতে ‘নিরালা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। হাওর এলাকার মানুষের জীবনযাপন, অনুভূতি ও বাস্তবতার নানা দিক সিনেমাটিতে তুলে ধরা হবে বলে জানান এই অভিনেত্রী। তার প্রত্যাশা, দর্শকদের জন্য এটি একটি মানসম্মত চলচ্চিত্র হয়ে উঠবে।


‘জলপবন’-এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন প্রাচ্যনাটের সদস্য সুশান্ত পৃথ্বীরাজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সামিউল হক। তাদের পাশাপাশি হাওর এলাকার কয়েকজন স্থানীয় শিল্পীও সিনেমাটির অভিনয়শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন।

তাদের অনেকেই থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত।
এদিকে রুনা খান অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে জাহিদ হোসেনের পরিচালনায় ‘লীলা মন্থন’ এবং মাসুদ পথিকের ‘বক’ উল্লেখযোগ্য।


২০০৫ সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক ‘সিসিমপুর’-এ ‘সুমনা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের অভিনয়জীবনের শুরু। এরপর ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০১৭ সালে ‘হালদা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।

এসআর

সম্পর্কিত খবর