[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

মাত্র দুই দিনে ১০০ কোটির ক্লাবে সুরিয়ার ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

তামিল চলচ্চিত্র তারকা সুরিয়ার সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'কারুপ্পু' বক্স অফিসে সাড়ে

 তিনশ কোটি রূপি আয়ের মাধ্যমে ব্যাপক সাফল্য অর্জন করার পর, তাঁর নতুন ছবি 'বিশ্বনাথ অ্যান্ড সনস' নিয়ে আবারো দারুণ সাড়া মিলছে।

ভেঙ্কি আতলুরি পরিচালিত ও প্রায় ১৩০ কোটি রূপি বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি গত ১৪ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে মাত্র দুই দিনেই বৈশ্বিকভাবে ১০০ কোটি রূপির গণ্ডি পেরিয়ে সুরিয়ার ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছে।

এক শিল্পপতি ও তাঁর চেয়ে বয়সে ২০ বছরের ছোট সারোগেট মায়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক এবং নানাবিধ সামাজিক সংস্কার ভাঙার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দর্শকের প্রশংসা পাচ্ছে, যেখানে সুরিয়ার পাশাপাশি অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন সহ আরো অনেকে।

এসআর

সম্পর্কিত খবর