[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

বাগদান সম্পন্ন, মহসিন খানের হবু স্ত্রীর নাম জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

ভারতীয় টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা মহসিন খান জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।

‘কার্তিক’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেতা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগদানের খবর প্রকাশ করেন। তার পোস্টের পর ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে আসে শুভেচ্ছার বার্তা।


মহসিনের হবু স্ত্রীর নাম তামান্না। বাগদান অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি জানান, অবশেষে নিজের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। ছবিগুলোতে দুজনকে ভিন্ন পোশাকে দেখা যায়।


পোস্টে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহসিন তামান্নাকে নিয়ে আবেগঘন কিছু কথা লিখেছেন। তার ভাষ্য, তামান্নার প্রাণবন্ততা, আত্মবিশ্বাস, হাসি, আবেগ ও ইতিবাচক মনোভাব তাকে মুগ্ধ করেছে। তার মনে হয়েছে, এই মানুষটিই যেন তার জীবনের জন্য নির্ধারিত ছিলেন।


তামান্নার সঙ্গে প্রথম পরিচয় থেকে ধীরে ধীরে সম্পর্ক গভীর হওয়ার বিভিন্ন স্মৃতিও তুলে ধরেছেন অভিনেতা। প্রথম দেখা, হাত ধরা এবং একসঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বোঝাতে চেয়েছেন, শুরু থেকেই তামান্নার প্রতি তার আলাদা অনুভূতি তৈরি হয়েছিল।


মহসিনের মতে, তাদের সম্পর্কের গল্পটি যেন আগে থেকেই ভাগ্যে লেখা ছিল। বাগদানের মধ্য দিয়ে দুজনের একসঙ্গে নতুন পথচলা শুরু হয়েছে বলেও জানান তিনি। ভবিষ্যতে ভালোবাসা, বন্ধুত্ব ও অসংখ্য স্মৃতি নিয়ে জীবন কাটানোর প্রত্যাশা প্রকাশ করেছেন অভিনেতা।


বাগদানের খবর প্রকাশের পর মহসিন ও তামান্নাকে শুভেচ্ছা জানিয়েছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী, স্টিবেন বেন, অদৃজা রায়, শ্রদ্ধা আর্যসহ টেলিভিশন অঙ্গনের আরও অনেকে।


তবে বাগদান সম্পন্ন হলেও কবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাননি মহসিন খান।

এসআর

সম্পর্কিত খবর