[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

ব্যক্তিত্বের সুরক্ষায় আইনি পদক্ষেপ জাহ্নবীর, ৫৫২টি লিংক সরানোর নির্দেশ আদালতের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ১:১৯ পিএম

সংগৃহীত ছবি

নিজের পরিচয় ও ব্যক্তিত্বের অধিকার রক্ষায় দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড

 অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর আবেদনের ওপর ভিত্তি করে আদালত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল অবিলম্বে অপসারণের আদেশ দিয়েছেন।

​মামলায় এআই দিয়ে তৈরি ডিপফেক ছবি, ভুয়া অ্যাকাউন্ট এবং অনুমতি ছাড়া তাঁর নাম ও ছবি ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ তোলা হয়। শুনানিতে আদালত স্পষ্ট জানান, শুধু নাম-ছবি ব্যবহার বা অনুরাগী পরিচালিত সাধারণ ফ্যান পেজ বেআইনি নয়; তবে অশালীন বিষয়বস্তু প্রকাশ ও পরিচয় ভেঙে বাণিজ্য করার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক।

​উলেখ্য, বুচি বাবু সানা পরিচালিত তেলেগু ভাষার অ্যাকশন সিনেমা ‘পেড্ডি’-তে রাম চরণ ও শিবরাজ কুমারের সঙ্গে জাহ্নবীকে সর্বশেষ দেখা গেছে, যা প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রচারিত হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর