আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘৭ ডগস’-এর পরিচালক জুটি আদিল এল আরবি ও
বিলাল ফালাহ সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলিউড তারকা সালমান খানের ভূয়সী প্রশংসা করেছেন। পরিচালক আদিলের মতে, সেটে সালমানের তারকাসুলভ উপস্থিতি তাকে হলিউডের উইল স্মিথের কথা মনে করিয়ে দেয় এবং তিনি ক্যামেরার সামনে এলে এক ধরনের ম্যাজিক ঘটে। অভিনেতা হিসেবে দৃশ্য বুঝে কাজ করার পাশাপাশি নিজস্ব ধারা যোগ করার দক্ষতাও রয়েছে তার। অন্যদিকে পরিচালক বিলাল জানান, সালমানের সংলাপ ও অভিনয়শৈলী যেকোনো সাধারণ মুহূর্তকেও স্মরণীয় করে তুলতে পারে।
শুক্রবার (২১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া প্রায় ৪ কোটি ডলার বাজেটের এই সিনেমাটি আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল নির্মাণ, যার বড় অংশের শুটিং হয়েছে সৌদি আরবের রিয়াদে। এতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত ও ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ হলো এর একটি বিশাল বিস্ফোরণের দৃশ্য, যা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বিস্ফোরণ হিসেবে ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে।
এসআর