[email protected] বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

‘আওয়ারাপন ২’ দিয়ে ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ১০:৫০ এএম

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো একক প্রধান অভিনেতা হিসেবে ১০০ কোটি রুপির ক্লাবে পা

 রাখলেন বলিউড তারকা ইমরান হাশমি। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপন ২’ প্রেক্ষাগৃহে মুক্তির পরই দুর্দান্ত সাড়া ফেলেছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় ছবিটি ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির নেট আয় অতিক্রম করেছে এবং বিশ্বজুড়ে এর আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।

​একসময় বোল্ড চরিত্র ও 'সিরিয়াল কিসার' হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে ভিন্নধারার অভিনয়ে নিজেকে নতুন করে ফুটিয়ে তুলেছেন ইমরান। ছুটির দিনগুলোর পাশাপাশি কর্মদিবসেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি এবং ইতিবাচক পর্যালোচনার কারণে ছবিটি বেশ প্রশংসা পাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া পাওয়া ‘আওয়ারাপন ২’ সিনেমাটিকে তার অভিনয় জীবনের অন্যতম সেরা বাণিজ্যিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর