ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার যেকোনো উপস্থিতিই মানে
ভক্তদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং বান্ধবীকে ঘিরে তৈরি হওয়া সামাজিক গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। প্রকাশ করেছেন ভাইরাল হওয়া সেই ঘটনার পেছনের আসল প্রেক্ষাপট।
ঘটনার সূত্রপাত হয় পূর্ণিমার শেয়ার করা একটি আবেগঘন ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে বেশ আনন্দঘন পরিবেশে ক্যামেরাবন্দী হতে দেখা যায় তাকে। পোস্টটির ক্যাপশনে পূর্ণিমা ভালোবেসে লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’।
পোস্টটি ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লে এক অনুষ্ঠানে হেসেই রহস্য উন্মোচন করেন এই অভিনেত্রী। পূর্ণিমা বলেন, “আমি আর পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সাথে, ফটোশুট করছি। এমনকি আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।”
একটি রিসোর্টের আতিথেয়তা এবং খাবার দাবারের প্রতি নিজের বিশেষ ভালোলাগার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমি একটি রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই সুস্বাদু রান্না করেন। আমি খেতে পছন্দ করি বলেই সেখানকার কিচেনে চলে যাই, উনারা কীভাবে কী রান্না করেন তা দেখার জন্য।”
অভিনেত্রী জানান, সেখানকার কর্মীরাও অত্যন্ত আন্তরিকতার সাথে তার জন্য অপেক্ষা করেন। মাঝে মাঝে তাদের সঙ্গে শসা বা লেবু কেটে রান্নায় সাহায্য করার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। অত্যন্ত ভালোবেসে ও আন্তরিকতার সঙ্গেই রিসোর্টের কর্মীরা তাকে গ্রহণ করেন বলে জানান এই চিত্রনায়িকা।
এসআর