[email protected] বৃহঃস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

প্রতারণা মামলায় আদালতে হাজির হয়ে জামিন নিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ১০:০৪ পিএম

সংগৃহীত ছবি

প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী ইয়ামিন হক ববি।

বুধবার (১৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে তিনি জামিনের আবেদন করেন।

 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এক হাজার টাকার মুচলেকায় পরবর্তী শুনানির দিন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

 

আদালতে ববির পক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।

 

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। তবে মামলার অভিযোগের প্রকৃতি বা বিস্তারিত বিষয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

 

আদালতে উপস্থিত হওয়ার সময় অভিনেত্রীকে বোরকা ও সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায়। এ সময় তার সঙ্গে কয়েকজন সহযোগীও ছিলেন। ঘটনার বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের কারণে আলোচনায় ছিলেন ইয়ামিন হক ববি। সর্বশেষ তিনি ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তার নতুন কোনো সিনেমা মুক্তির অপেক্ষায় নেই।

এসআর

সম্পর্কিত খবর