[email protected] শুক্রবার, ১০ জুলাই ২০২৬
২৬ আষাঢ় ১৪৩৩

২০২৬ বিশ্বকাপে মরক্কোর বিদায়: সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিলেন নোরা ফাতেহি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছে

 মরক্কো। দলের এই পরাজয়ে স্টেডিয়ামে উপস্থিত মরক্কো বংশোদ্ভূত তারকা নৃত্যশিল্পী নোরা ফাতেহি গভীর দুঃখ প্রকাশ করেছেন। ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে সামাজিক মাধ্যমে আবেগঘন কিছু ভিডিও শেয়ার করে তিনি জানান, মরক্কোর বিদায়ে তিনি মর্মাহত হলেও দলের অনবদ্য পারফরম্যান্সে অত্যন্ত গর্বিত।

নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে নোরা বলেন, ফ্রান্স নিঃসন্দেহে একটি শক্তিশালী দল, তবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে মরক্কো যেভাবে লড়াই করেছে তা প্রশংসনীয়। একই সাথে দলটিকে মন থেকে সমর্থন করা সকল ভক্তদের নিয়েও তিনি গর্ব প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপ থেকেই মরক্কো দলের নিয়মিত সমর্থক নোরা চলতি ২০২৬ আসরের শুরুতেও ব্রাজিলের বিপক্ষে উদ্বোধনী ম্যাচসহ প্রতিটি খেলাতেই গ্যালারিতে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন। এছাড়া মরক্কো দলের অধিনায়ক আশরাফ হাকিমির সাথে প্রেমের গুঞ্জন থাকায় দলটির প্রতি তার একটি আলাদা আবেগ ও সংযোগ রয়েছে বলেও সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর