[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

রাঘবের সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে 'ভালো বন্ধু' বললেন শেহনাজ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১২:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল ও অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালকে ঘিরে আবারও নতুন

 করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি একটি জন্মদিনের পার্টি থেকে বের হওয়ার সময় ভিড়ের মধ্যে রাঘবকে শেহনাজকে নিরাপদে আগলে রাখতে দেখা যায়, যেখানে শেহনাজকে তার কাঁধে ভর দিয়ে হাঁটতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ার পর প্রেমের জল্পনা নতুন মাত্রা পায়। তবে এ নিয়ে সরাসরি প্রশ্নের জবাবে শেহনাজ ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

​সম্পর্কের গুঞ্জন উড়িয়ে শেহনাজ রাঘবকে কেবল নিজের 'খুব ভালো বন্ধু' হিসেবে উল্লেখ করেন এবং তার আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’ সমর্থন করার জন্য ভক্তদের অনুরোধ জানান। তিনি বলেন, কোনো প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড ছাড়াই নিজস্ব পরিশ্রমে রাঘব আজ প্রথমবার নায়ক হিসেবে বড় পর্দায় আসছে, তাই তার সিনেমার সফলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন, যেখানে সালমান খানের একটি মজার মন্তব্য থেকেই প্রথম তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়।

​যদিও রাঘব জুয়াল ইতিপূর্বে নিশ্চিত করেছিলেন যে তারা কেবল সহ-অভিনেতা ও বন্ধু এবং তিনি বর্তমানে 'সিঙ্গেল', তবুও নতুন এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর দর্শকমহলে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এখন পর্যন্ত দুজন তারকাদের কেউই আনুষ্ঠানিক প্রেমে জড়ানোর বিষয়টি স্বীকার করেননি, বরং পরস্পরের ভালো বন্ধু হিসেবেই নিজেদের তুলে ধরছেন।

এসআর

সম্পর্কিত খবর