[email protected] বৃহঃস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

৫ বিলিয়ন ভিউয়ের রেকর্ড ‘তেরে বিন’-এর, সিজন-২ দেরিতে ভক্তদের ক্ষোভ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ জুন ২০২৬ ১১:২৭ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের নাট্য ইতিহাসে অনন্য মাইলফলক স্পর্শ করে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে রেকর্ড

 ৫০০ কোটি (৫ বিলিয়ন) ভিউ পার করেছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘তেরে বিন’। মীরব ও মুরতাসিম চরিত্রে ওহাজ আলী এবং ইয়ুমনা জায়েদির রসায়নে তৈরি এই নাটকটি পাকিস্তান ছাড়াও বাংলাদেশ ও ভারতে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০২৩ সালের জুলাইয়ে প্রথম সিজন শেষ হওয়ার পর একই বছরের ডিসেম্বরে মূল জুটিকে রেখেই দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিজন-২ এর শুটিং বা মুক্তি নিয়ে কোনো স্পষ্ট বার্তা না আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন উপমহাদেশের কোটি ভক্ত।

বিনোদনপাড়ার গুঞ্জন অনুযায়ী ২০২৬ সালের জুন মাসের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে নাটকটির শুটিং শুরু হতে পারে, তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনও কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এসআর

সম্পর্কিত খবর