[email protected] বৃহঃস্পতিবার, ৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাইয়ে তৃতীয়বার বিয়ের বন্ধনে আমির খান, তারিখ জানালেন নিজেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুন ২০২৬ ৮:১৮ পিএম

সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

দীর্ঘদিনের সঙ্গী গৌরি স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, বিয়ের খবর সত্য এবং নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী মাসেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

 

এর আগে একাধিক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, তাদের সম্পর্কের জন্য বিয়ে কোনো বাধ্যতামূলক বিষয় নয়। তারা একসঙ্গে সুখে সময় কাটাচ্ছেন এবং নতুন একটি বাসায়ও একসঙ্গে থাকছেন। তবে এখন দুজনই মনে করছেন, সম্পর্ককে আরও আনুষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছে।

 

নিজের বর্তমান জীবন নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, তিনি এখন অনেক বেশি স্বস্তি ও প্রশান্তিতে আছেন। গৌরির সঙ্গে তার বোঝাপড়া ও পারস্পরিক আস্থা অত্যন্ত দৃঢ়। তাই দীর্ঘদিনের এই সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াকে তিনি স্বাভাবিক অগ্রগতি হিসেবে দেখছেন।

 

ব্যক্তিগত জীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন আমির খান। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। পরে ২০০২ সালে সেই দাম্পত্যের ইতি ঘটে।

 

এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন তিনি। দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর ২০২১ সালে পারস্পরিক সমঝোতার মাধ্যমে আলাদা হওয়ার ঘোষণা দেন তারা।

 

গৌরি স্প্র্যাটের সঙ্গে আমিরের পরিচয় বহু পুরোনো। দুই দশকেরও বেশি সময় ধরে একে অপরকে চেনেন তারা। তবে কয়েক বছর আগে নতুন করে যোগাযোগ শুরু হওয়ার পর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং তা প্রেমে রূপ নেয়।

 

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরি এর আগে বিবাহিত ছিলেন। তার একটি সন্তানও রয়েছে। বর্তমানে তিনি আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন।

এসআর

সম্পর্কিত খবর