বলিউড অভিনেতা Bobby Deol সম্প্রতি এক সাক্ষাৎকারে তার শৈশবের নানা স্মৃতির কথা তুলে ধরেছেন।
সেখানে তিনি জানান, ছোটবেলায় মায়ের কঠোর শাসনের মধ্যেই তার বেড়ে ওঠা হয়েছে এবং দুষ্টুমি বা অবাধ্যতার কারণে প্রায়ই বকুনি ও শাস্তির মুখোমুখি হতে হতো।
অভিনেতার মা Prakash Kaur দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের আলোচনার বাইরে থেকেছেন। তবে পরিবারের সন্তানদের লালন-পালনে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাব থেকে মুম্বাইয়ে এসে তিনি পরিবার ও সন্তানদের দেখভালের দায়িত্ব পালন করেন।
শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে ববি বলেন, পড়াশোনার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না। স্কুলে যেতে অনীহা ছিল এবং নানা কারণে শিক্ষকদের কাছ থেকে অভিযোগও আসত। এসব বিষয়ে মা বেশ কঠোর ছিলেন।
এক পর্যায়ে স্কুলের একজন শিক্ষক তার ভাষা ব্যবহারের প্রসঙ্গ তুলে মাকে পরামর্শ দেন অন্য ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কথা ভাবতে। সেই ঘটনার পর মা বেশ ক্ষুব্ধ হয়েছিলেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন ববি।
তিনি জানান, স্কুল থেকে অভিযোগ এলে মা তাকে কঠোরভাবে শাসন করতেন। মায়ের শাসনের কথা বলতে গিয়ে রসিকতার সুরে তিনি বলেন, ছোটবেলায় জুতো ছিল মায়ের সবচেয়ে কার্যকর শাসনের মাধ্যম।
অন্যদিকে, বাবা Dharmendra তুলনামূলকভাবে কম শাসন করতেন বলে জানান ববি। তার ভাষ্য অনুযায়ী, বাবার কঠোর দৃষ্টি বা রাগী চাহনিই সন্তানদের জন্য যথেষ্ট ছিল।
উল্লেখ্য, ধর্মেন্দ্র ও প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পরিবারে চার সন্তান রয়েছেন, যাদের মধ্যে Sunny Deol ও ববি দেওল ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বিশেষ পরিচিতি পেয়েছেন। পরে ধর্মেন্দ্র অভিনেত্রী Hema Malini-কে বিয়ে করেন, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এসআর