[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরীর প্রদর্শন বিতর্ক: শুটিং সেটে মা না থাকায় জাহ্নবীর আক্ষেপ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৭:২০ পিএম

সংগৃহীত ছবি

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরকে নিয়ে বর্তমানে বিনোদনপাড়ায় তুমুল শোরগোল চলছে। সম্প্রতি মুক্তি পাওয়া

 ‘পেদ্দি’ ছবিতে এই নায়িকার শরীর প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির মুখে পড়ে নিজের একরাশ ক্ষোভ ও আফসোস প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে, শুটিং সেটে মা সাথে থাকলে অনেক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি থেকেই সহজে বেঁচে যাওয়া যায়।

​ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিতর্ক শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর একটি কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নায়িকা কাউকে উদ্দেশ্য করে স্পষ্ট লিখেছিলেন, ‘আমি তাকে বলেছিলাম, বুক ও কোমরের কোনো শট নেওয়া যাবে না।

কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। এই প্রতারণার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী বলেন, সবাই জানে এখানে কেমন নোংরামি হয়। ওনারা প্রথমে ‘ক্লোজ-আপ’ শট নেওয়ার কথা বলে এরপরই বক্ষবিভাজিকায় ক্যামেরা বসিয়ে দেন। এখানে কাউকে বিশ্বাস করা যায় না।

​এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সাথে এক আলোচনায় জাহ্নবী টেনে এনেছেন আরেক জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার প্রসঙ্গ। তিনি জানান, শ্রীলীলার মা সবসময় মেয়ের সাথে শুটিং সেটে উপস্থিত থাকেন। ফলে অনেক ধরনের অপ্রীতিকর বা বিব্রতকর ঘটনা থেকে শ্রীলীলা দূরে থাকতে পারেন।

নিজের অসহায়ত্ব প্রকাশ করে আক্ষেপের সুরে জাহ্নবী আরও বলেন, মা সঙ্গে থাকলে এসব অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। হয়তো এই কারণেই শ্রীলীলার মা প্রায়ই মেয়ের সেটে উপস্থিত থাকেন।

এসআর

সম্পর্কিত খবর