[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুভশ্রী-যিশুর নতুন রসায়ন: ব্যক্তিগত মান-অভিমান ও প্রাপ্তির গল্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৭:২৩ পিএম

সংগৃহীত ছবি

খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নতুন সিনেমা ‘অভিমান’। সিনেমাটির মুক্তি উপলক্ষে সম্প্রতি এক

 সাক্ষাৎকারে নিজেদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও মান-অভিমান নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা জুটি।

​সাক্ষাৎকারে ‘অভিমান’ শব্দের সংজ্ঞা দিতে গিয়ে যিশু জানান, গভীর ভালোবাসা ও ভালো লাগার সম্পর্ক থাকলেই কেবল অভিমান হয়, অন্যথায় রাগ তৈরি হয়। শুভশ্রীর মতে, অভিমান হলো বিশ্বাসের একটি মিষ্টি অনুভূতি। সম্পর্ক এবং বন্ধুত্বের গভীরতা যাচাইয়ের ক্ষেত্রেও মান-অভিমান বড় ভূমিকা রাখে বলে মনে করেন তারা।

​ক্যারিয়ারের পেছনের দিনগুলোর কথা স্মরণ করে যিশু সেনগুপ্ত জানান, একসময় টানা ছয় মাস ঘরে বিদ্যুৎ না থাকা এবং প্রতিবেশীদের দেওয়া খাবারে দিন কাটানোর মতো কঠিন পরিস্থিতি পার করেছেন তিনি। সেই জায়গা থেকে আজ নিজের বাড়ি-গাড়ি ও সচ্ছলতা আসায় ঈশ্বরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেতা। অন্যদিকে শুভশ্রীও জানান, ইন্ডাস্ট্রি থেকে তার প্রাপ্তির ঝুলি অনেক ভারী এবং জীবন নিয়ে তার কোনো আফসোস বা অভিযোগ নেই।

​যিশু একসময় ক্রিকেটার হতে চাইলেও বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) আন্তর্জাতিক মাঠে খেলার সুযোগ পাওয়ায় সেই আক্ষেপ ঘুচে গেছে বলে জানান। সাক্ষাৎকারে যিশু রসিকতা করে নিজেদের ‘মেড ফর ইচ আদার’ বলে উল্লেখ করেন এবং জানান, মনের ভেতর অভিমান বা ক্ষোভ জমিয়ে না রেখে তা সরাসরি প্রকাশ করে দেওয়া উচিত। কাজের অভিজ্ঞতা নিয়ে যিশু অকপটে স্বীকার করেন যে, তিনি খুব একটা সিনেমা দেখেন না, তবে এই সিনেমার সেটে এসে শুভশ্রীর দুর্দান্ত অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর