[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাহ্নবী বিতর্ক: ক্ষমা চাইলেন 'পেদ্দি'র পরিচালক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১০:৫৮ এএম

সংগৃহীত ছবি

বড় বাজেটের তেলুগু সিনেমা ‘পেদ্দি’ বক্স অফিসে ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে দারুণ ব্যবসা করলেও এখন খবরের শিরোনামে

 এসেছে ভিন্ন এক বিতর্কের জেরে। বুচি বাবু সানা পরিচালিত ও রাম চরণ অভিনীত এই ছবিতে মূল নারী চরিত্র ‘আচিয়াম্মা’র ভূমিকায় অভিনয় করা জাহ্নবী কাপুরকে কেবল ‘শারীরিক আকর্ষণের বস্তু’ বা পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু স্ক্রিনশটও ফাঁস হয়েছে, যেখানে দেখা যায় জাহ্নবী নিজেই শুটিংয়ের সময় ক্যামেরার আপত্তিকর অ্যাঙ্গেল নিয়ে আপত্তি জানিয়েছিলেন, যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এই বিতর্কের মুখে অবশেষে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন নির্মাতা বুচি বাবু সানা এবং তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক বার্তায় জানান, কোনো নারীকে অসম্মান করা বা পণ্য হিসেবে দেখানো তাদের উদ্দেশ্য ছিল না এবং দর্শকের উদ্বেগকে সম্মান জানিয়ে সিনেমাটির বিতর্কিত দৃশ্যগুলো পরিবর্তন করে দ্রুতই প্রেক্ষাগৃহে নতুন সংশোধিত সংস্করণ পাঠানো হচ্ছে। উল্লেখ্য, প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিটিতে রাম চরণ ও জাহ্নবী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিবা রাজকুমার, জগপতি বাবু এবং দিব্যেন্দু।

এসআর

সম্পর্কিত খবর