[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবি নজরুল কলেজে পরীক্ষার সময় দুই দফা বিস্ফোরণ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ ৭:২১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলার সময় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্রে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে তিনজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কলেজ প্রাঙ্গণে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পরীক্ষার্থী, শিক্ষক ও দায়িত্ব পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরীক্ষা চলার একপর্যায়ে দুর্বৃত্তরা কেন্দ্রের ভেতরে ককটেল নিক্ষেপ করে। পরপর দুটি বিস্ফোরণের শব্দে সেখানে উপস্থিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন।

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রত্যক্ষদর্শীদের উদ্বিগ্ন প্রতিক্রিয়া শোনা যায়।

 

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা কলেজ এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেন।

 

আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এফ/ডি

সম্পর্কিত খবর