এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন এনেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষণের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় ফলাফল দেখার ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
যেভাবে ফলাফল দেখবেন
পুনর্নিরীক্ষার ফল জানতে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। চাইলে কেন্দ্রীয় ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও ফল দেখা যাবে।
এ ছাড়া পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ড অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
এফ/ডি