[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

র‍্যাগিংয়ের দায়ে ইবির ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৯:২৭ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে লোকপ্রশাসন বিভাগের পাঁচজনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া দুই শিক্ষার্থীকে দুই বছর এবং ১৯ জনকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও তারিক জামান রাজ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

 

একই বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হালিম ও আহসানুল হাবিবকে ভবিষ্যতে শৃঙ্খলাবিরোধী কাজে যুক্ত না হওয়ার শর্তে সতর্ক করেছে প্রশাসন।

 

এদিকে র‍্যাগিংয়ের অভিযোগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ১৫ জনকে এক বছরের বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

 

এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ সামনে আসার পর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অনুসন্ধান ও প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্তদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর