[email protected] মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩

কুবিতে হাল্ট প্রাইজের নতুন কমিটি, দায়িত্বে ৩০ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ১০:২৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে।

সাতটি উইংয়ে ২৯ জন সদস্য এবং একজন ক্যাম্পাস ডিরেক্টর নিয়ে মোট ৩০ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

 

রোববার (৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

 

কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন তাহমিদ তাজওয়ার। পার্টনারশিপ ও কোলাবোরেশনস উইংয়ের পরিচালক হয়েছেন রুবাইয়া সুলতানা সাথী। এ উইংয়ে সদস্য হিসেবে রয়েছেন নাদিরা জান্নাত চৌধুরী ও সানজিদা আফরিন।

 

প্রেস ও ডকুমেন্টেশন উইংয়ের দায়িত্ব পেয়েছেন আল শাহরিয়ার এবং হাসিন আরমান অয়ন। ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের পরিচালক হয়েছেন মো. আসিফ। এ বিভাগের সদস্যরা হলেন সাজিদ রায়হান, মোহাম্মদ আল আমিন পাটওয়ারী, বিশ্বজিৎ দে, শুভ চন্দ্র দাস ও মো. আরাফাত ইসলাম তনু।

 

অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. মাইনুল ইসলাম। এ উইংয়ের সদস্য হয়েছেন শেখ মোহাম্মদ নাঈম, মো. নাফিজুল হাসান, মো. শরীফ হোসেন ভূঁইয়া ও মো. সিয়াম রহমান।

 

এক্সপার্টস ও জাজেস সাপোর্ট উইংয়ের পরিচালক নির্বাচিত হয়েছেন তানজিলা আলম চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন শয়ন দাস ও সানজিদা আনোয়ার। অন্যদিকে, স্টার্টআপ টিম ম্যানেজমেন্ট উইংয়ের পরিচালক হয়েছেন ফাইরোজ জাকারিয়া। এ উইংয়ে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাফরুহা তাসনিম, নূর মোহাম্মদ পরশ মণি, অপরাজিতা বড়ুয়া ও ফাইরোজ হুমায়রা।

 

গ্রাফিক্স ও মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে রয়েছেন শাহরিয়ার আহমেদ রামিম ও প্রমিত মজুমদার। এ বিভাগের সদস্যরা হলেন আহসানুল কবির চৌধুরী আদিল, তানভীর আলম অর্প ও আবদুল্লাহ আল মাসুম রাহাত।

 

নতুন কমিটির কার্যক্রম নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তাকে সামাজিক সমস্যার কার্যকর সমাধানে রূপ দেওয়াই হাল্ট প্রাইজের প্রধান লক্ষ্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও এমন উদ্যোগ ও ধারণা উঠে আসবে, যা প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

উল্লেখ্য, ২০২৬-২৭ সালের হাল্ট প্রাইজের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফিনালে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর