চলতি বছরের এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল আগামী ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে দীর্ঘদিনের সেশনজট নিরসনে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে দেশের সামগ্রিক শিক্ষার গুণগত মান বাড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণার বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এফ/ডি