২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের
মধ্যে সর্বোচ্চ পাসের হার নিয়ে শীর্ষে স্থান করে নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার ও সর্বোচ্চ ফেলের হার নিয়ে তালিকার তলানিতে নেমে গেছে বরিশাল বোর্ড। সার্বিকভাবে বিভাগভিত্তিক ফলাফলে বড় ধরনের ব্যবধান পরিলক্ষিত হয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের সারসংক্ষেপ
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজার ২৮১ জন। সাধারণ বোর্ডগুলোতে গড় পাসের হার ৫১.৬২ শতাংশ।
পাসের হারে সেরা ৪টি বোর্ড (৫০%-এর ওপরে)
১. ঢাকা বোর্ড (শীর্ষে):
অংশগ্রহণকারী: ২,৯৯,৬২১ জন
উত্তীর্ণ: ১,৮৩,৯৩০ জন
পাসের হার: ৬১.৩৮% ২. চট্টগ্রাম বোর্ড:
অংশগ্রহণকারী: ৯৬,৩৩৫ জন
উত্তীর্ণ: ৫০,১৬৬ জন
পাসের হার: ৫২.০৭% ৩. ময়মনসিংহ বোর্ড:
অংশগ্রহণকারী: ৭০,৬৭৩ জন
উত্তীর্ণ: ৩৬,৩৫৪ জন
পাসের হার: ৫১.৪৪% ৪. সিলেট বোর্ড:
অংশগ্রহণকারী: ৭১,৮৮৯ জন
উত্তীর্ণ: ৩৬,৫৯৭ জন
পাসের হার: ৫০.৯০%
পিছিয়ে থাকা ও সর্বোচ্চ ফেলের বোর্ডসমূহ
বরিশাল বোর্ড (সর্বনিম্ন): পাসের হার মাত্র ৪৪.৮৪%। মোট ৫৭,৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৫,৯৭০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩১,৯৪২ জন (ফেলের হার ৫৫.১৬%)। বিশেষ করে বরিশাল বোর্ডে ছেলেদের পাসের চিত্র সবচেয়ে করুণ, যেখানে ছাত্রদের ফেলের হার দাঁড়িয়েছে প্রায় ৬৪.৬২ শতাংশ।
যশোর বোর্ড: পাসের হার ৪৪.৯২% (ফেল ৫৫.০৮%)। ১,১২,৭৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫০,৬৬৮ জন এবং অনুত্তীর্ণ ৬২,১২৩ জন।
রাজশাহী বোর্ড: পাসের হার ৪৫.০৬% (ফেল ৫৪.৯৪%)। ১,৩৭,৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬১,৮৭৪ জন এবং অকৃতকার্য ৭৫,৪৮২ জন।
দিনাজপুর বোর্ড: পাসের হার ৪৫.৯৮% (ফেল ৫৪.০২%)। ১,১১,৭৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫১,৩৯৮ জন এবং ফেল ৬০,৩৮৯ জন।
কুমিল্লা বোর্ড: পাসের হার ৪৭.৯৮% (ফেল ৫২.০২%)। ৯২,১৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪,২৭২ জন এবং অকৃতকার্য ৪৭,৯২০ জন।
এইচ/এম