২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল
একযোগে প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এ ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫২.১২ শতাংশ। সে হিসাবে মোট পরীক্ষার্থীর ৪৭.৮৮ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। এবার জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
বিভিন্ন বোর্ডের ফলাফলের চিত্র:
কুমিল্লা বোর্ড: পাশের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১,৩১৩ জন।
বরিশাল বোর্ড: পাশের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৫,৯৫০ জন।
যশোর বোর্ড: পাশের হার ৪৪.৯২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৩,২২৮ জন।
দিনাজপুর বোর্ড: পাশের হার ৪৫.৯৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২,৯৫৩ জন।
সিলেট বোর্ড: পাশের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১,২০৪ জন।
রাজশাহী বোর্ড: পাশের হার ৪৫.০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪,৫২০ জন।
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন, যদিও তাদের মধ্যে একটি অংশ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
মোবাইলে ফলাফল জানার নিয়ম:
মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর এবং পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে।
এইচ/এম