[email protected] শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের নতুন নেতৃত্বে নাজমুল ও তাওহীদ

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬ ৬:১১ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত আন্তর্জাতিক উদ্যোগ হাল্ট প্রাইজের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে মোঃ নাজমুল হোসেন গাজী এবং ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে তাওহীদ আহমেদ দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ খান, নাবিয়ান বিন খালিদ, ফারজানা জাহান, তাসমিয়া ইসলাম তিশা, ওবায়দুর রহমান ও রুহিন হোসেন রুমি।

এ ছাড়া ২০২৪ ব্যাচ থেকে কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত হয়েছেন রুকাইয়া আফিয়া নেহা, শাহরিয়ার ইসলাম শিহাব, আহনাফ তাহমিদ, জান্নাতুল ফেরদৌস মহিমা, আব্দুল মুকিত সৌরভ, ইথুন কুমার সাহা, আশরাফুল আলম, মুজাহিদ ইসলাম ও সাউদিয়া জামান সিনথী।

২০২৫ ব্যাচ থেকে সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদুল ইসলাম, ফারিহা জান্নাত, সাইফ রসুল খাঁন, মাইশা পারভিন, মোহাইমিনূর হাসান সানী, মোঃ ফাহিম ফয়সাল, মাহফুজ আহমেদ, মাসরুরুল হাসান তানজিম ও সাবিত হাসান অর্ক।

অন্যদিকে, ২০২৬ ব্যাচের জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন গালিব মোঃ আবদুল্লাহ্, মোঃ নাদিম হাসান, রাহুল কাঞ্জিলাল, মো: নাইমুল ইসলাম কাব্য, মোঃ ফারহান লাবীব, ওয়াসিয়া মুরসালাত মেধা ও আবিদ হাসান তালুকদার।

নতুন দায়িত্ব নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর মোঃ নাজমুল হোসেন গাজী বলেন, হাল্ট প্রাইজ তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী উদ্যোগ কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান খোঁজার সুযোগ তৈরি করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ধারণা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা এবং তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথ তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের কাজ করতে উৎসাহিত করা হবে।

তাঁর মতে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় মেধা ও সক্ষমতা রয়েছে।

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখান থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গড়ে উঠবে, যা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

এসআর

সম্পর্কিত খবর