[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

জাবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৬:৩৪ পিএম

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি

 পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৭ থেকে শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

​বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বৈঠকের পর এসব সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

​ভর্তি পরীক্ষা সংক্রান্ত মূল সিদ্ধান্তসমূহ:

​ক্যাম্পাসকেন্দ্রিক পরীক্ষা: গত বছরের মতো এবারও জাবি ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার জন্য গত ৮ জুলাই উপকমিটি গঠন করা হলেও অতিরিক্ত ব্যয়, অন্যান্য কেন্দ্রে সময়ের অসঙ্গতি ও নানাবিধ জটিলতার কারণে এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।

​অনুষদ ও ইউনিট পরিবর্তন: চলতি শিক্ষাবর্ষেও ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতো অপরিবর্তিত থাকছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইন বিভাগ এবার থেকে সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

​এক শিফটে পরীক্ষা পিছাল: ভর্তি পরীক্ষা এক শিফটে সম্পন্ন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও চলতি শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম জানান, এটি ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

​ভর্তি পরীক্ষার ফি: ফি সংশোধন বা পরিবর্তনের বিষয়ে আলোচনা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তী সভায় ফলাফল পর্যবেক্ষণ শেষে ফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এসআর

সম্পর্কিত খবর