[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

বিইউএফটির নতুন ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোঃ মেসবা উদ্দিন আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর নবগঠিত ট্রাস্টি

 বোর্ডের (বিওটি) চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মোঃ মেসবা উদ্দিন আলী। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিইউএফটির নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এ পদে মনোনীত করা হয়।

​উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়। ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও মজবুত করার পাশাপাশি এর ধারাবাহিক অগ্রগতি ও প্রসারে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​এছাড়া দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে মেধা ও দক্ষতা উন্নয়নে বিইউএফটির অবদানকে আরও সুসংহত করার বিষয়ে জোর দেওয়া হয়। একই সাথে শিল্পের বর্তমান চাহিদার সাথে মিল রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন কৌশলগত উদ্যোগ গ্রহণের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।

এসআর

সম্পর্কিত খবর